ফাহাদ ইসলাম
মেঘ তুমি এত গম্ভীর কেন? দেখে মনে হচ্ছে মেঘমালার সাথে ঝগড়া যেন। দেখ কত সুন্দর চুপি চুপি মেঘমালা ডাকছে তোমায়, মেঘ? চাঁপা গর্জনে এই ডাক কে থামায়! যে ঝড়ের আলোয় তোমাকে খোঁজে, তার ডাক অবজ্ঞা করা কি তোমার সাজে? মেঘ? তুমি চুপ করে আছো যে? দেখো,মেঘমালা কিন্তু ঝরছে আবেগে। তুমি তাকে ঝরতে দিয়োনা, কখনো কখনো মেঘমালার ঝরে পরা মানায় না। তুমি বরং এই ঝরো বাতাসে- উড়ে চলে যাও মেঘ মালাকে নিয়ে, চুপি চুপি সংসার পাতো ঐ হিমালয়ে গিয়ে।
এতক্ষনে সাড়া দিল মেঘ- আবেগ রেখে ধরুন বিবেক। যে মেঘমালা বড্ডো আদুরে, অল্পতেই যে ঝরে অঝোরে তাকে আমার মত মেঘের পেতে নেই, তাকে ভালোবাসবার ক্ষমতা আমার কই? আমি প্রচন্ড কালো হয়ে আসি, বাজের আলোয় হাসি, আর মেঘমালা! সে তো মেঘকালো চুলে, বৃষ্টির আগেই শীতল বাতাসে ভোলে। মেঘমালার প্রেমে যে কেউ পড়তে পারে, তবে তার সম্পর্ক খোলা হাওয়ার তরে। আমি কালো মেঘ,গম্ভীর থাকাই আমার স্বভাব আমারতো বাজের আলোর সাথে ভাব, তবে বলুন কি ভাবে আমি মেঘমালার তরে চাই? যেখানে আমার নিয়তি ঝরে পড়াটাই। মশাই, গুমোট মেঘ কেউ চায় না বজ্রপাত হোক তাও কেউ আশে না, তবে ঝড়ের আগের দৃশ্যে ক্লাইম্যাক্স হয় সেই দৃশ্য শুধুই ভালোবাসা ময়, তারপর? তারপর সব হঠাৎ থেমে যায় আর মেঘ বৃষ্টিতে হারায়।









