করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর চীন থেকে বেশ কয়েকটি বড় প্রতিষ্ঠান তাদের কারখানা অন্য দেশে সরিয়ে নেয়ার চেষ্টা করছে বলে আগেই জানা গেছে। এবার বিশ্বের অন্যতম স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানও অ্যাপলও চীন থেকে কারখানা সরাতে চাচ্ছে। আর সেক্ষেত্রে তাদের নতুন গন্তব্য হতে পারে ভারত।
ভারতীয় গণমাধ্যমগুলোর দাবি, টেক জায়ান্ট অ্যাপল তাদের এক-পঞ্চমাংশ উৎপাদন চীন থেকে সরিয়ে ভারতে নেয়ার চিন্তা ভাবনা করছে। এই বিষয়ে অ্যাপলের সিনিয়র এক্সিকিউটিভ ও ভারত সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে গত কয়েকদিন যাবত আলোচনা চলছে।
জানা যায়, আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটি ভারতে তাদের স্থানীয় উৎপাদন বাড়িয়ে আয় বাড়াতে আগ্রহী। তাদের লক্ষ্য, আগামী পাঁচ বছরে এই আয় ৪০ বিলিয়ন ডলারে নিয়ে যাওয়া। এ কারণেই চীনের বাইরে বিকল্প উৎপাদনের জায়গা খুঁজছে তারা।
আনন্দবাজার/তা.তা









