জামালপুরের বকশীগঞ্জে শীত বাড়ার সঙ্গে সঙ্গে কাঁচা সবজির দর কমতে শুরু করেছে। রোববার বকশীগঞ্জ পৌর শহরেরর কাঁচাবাজার ঘুরে এতথ্য পাওয়া গেছে। শীতের শুরুতে নিত্যপণ্যের দর লাগামহীন থাকলেও কৃষকের উৎপাদিত পণ্য বাজারে উঠতে শুরু হওয়ায় কৃষিপণ্যের দর কমতে শুরু করেছে।
ব্যবসায়ীরা জানান, চালের মধ্যে ব্রি-ধান ৫০ টাকা, ব্রি-২৮ ধানের চাল ৪৮ টাকা, স্বর্ণা ৪৪ টাকা ও মোটা চাল ৪০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচাসবজি ও নিত্যপণ্যের মধ্যে পেঁয়াজের কেজি ৪৫ টাকা, নতুন আলু ৩০ টাকা, মূলা ১০ টাকা, করলা ৩০ টাকা, মরিচ ৩০ টাকা, পেঁপে ২০ টাকা, টমেটো ৮০ টাকা, ফুলকপি ২০ টাকা কেজি, বাঁধাকপি ৪০ টাকা কেজি, বেগুন ১০ টাকা কেজি, সিম ৪০ টাকা কেজি, মিষ্টি কুমড়া ৪০ টাকা কেজি, মুলা শাক ৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে এক সপ্তাহ আগেও পেঁয়াজ এর কেজি ৬০ টাকা, নতুন আলু ৫০ টাকা, করলা, ৪০ টাকা, ফুলকপি ৪০ টাকা, টমেটো ১০০ টাকা, সিম ৫০ টাকা, বেগুন ৩০ টাকায় বিক্রি হয়েছে।
এদিকে এক সপ্তাহের ব্যবধানে কৃষিপণ্যের বাজার কমে যাওয়ায় সাধারণ ক্রেতাদের মধ্যে স্বস্তি দেখা গেলেও সবজির দরপতনে কৃষকের মধ্যে হতাশা দেখা দিয়েছে।
আনন্দবাজার/এম.আর









