জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০২১ এ রাজশাহী বিভাগে ক বিভাগ থেকে কথক নৃত্যে প্রথম স্থান অর্জন করেছে শুভশ্রী কর্মকার। সে নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার “নন্দন ললিতকলা কেন্দ্রের” শিক্ষার্থী। তার পুরো নাম শুভশ্রী কর্মকার দোলা।
জানা যায়, শুভশ্রী ৫ বছর যাবৎ নৃত্য চর্চা করে আসছে। পাশাপাশি গুরুদাসপুর পৌর সদরের শিক্ষা সংঘ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা সুব্রত কর্মকার একজন স্বর্ণ ব্যবসায়ী। মা জয় কর্মকার গৃহিনী।
নন্দন কলা কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও পরিচালক নীল সাহা (পাপ্পু) জানান, তিনি ২০১৬ সালে ছাত্র জীবনেই নন্দন ললিত কলা কেন্দ্র স্থাপন করেন। সে সময় উপজেলা পর্যায়ে শিক্ষার্থী পাওয়াটা খুব কঠিন ছিলো। তবে বর্তমানে নৃত্যে ৩৫ জন শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে শুভশ্রী কর্মকার রাজশাহী বিভাগে কথক নৃত্য প্রতিযোগিতায় ২০২১ সালের প্রতিযোগিতার ফলাফলে গত ৩০ মে প্রথম স্থান অর্জন করেছে। পাশাপাশি মনিপুরি নৃত্যে ক বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করেছে তারই প্রতিষ্ঠানের শিক্ষার্থী বর্ষা কর্মকার চৈতালী এবং খ গ্রুপে কথক নৃত্যে দ্বিতীয় ¯’ান অর্জন করেন উপাসনা সরকার। আমি ওদের সফলতা কামনা করছি। শুভশ্রী কর্মকার বলেন, ভবিষ্যতে লেখাপড়ার পাশাপাশি সে একজন ভালো নৃত্যশিল্পী এবং নায়িকা হতে চান। এজন্য শুভশ্রী এলাকাবাসীর কাছে আর্শিবাদ ও দোয়া চেয়েছেন।
গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, শুভশ্রীর বিষয়টি শুনে ভালো লেগেছে। প্রতি বছর গুরুদাসপুর উপজেলা থেকে সাংস্কৃতি ও খেলা ধুলায় শুনাম করে আসছে ছেলে মেয়েরা। আমরা চেষ্টা করি বছর জুড়েই এই সকল কার্য়ক্রম চালিয়ে যেতে, যাতে করে শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনে ভালো করতে পারে।









