শ্রীমঙ্গলে সদর ইউনিয়নের ইছুবপুর গ্রামে চার কৃষকের ফলানো ধানের চারা পুড়িয়ে দিয়েছে দুবৃত্তরা। গত বুধবার রাতের আধাঁরে ঔষুধ প্রয়োগ করে কৃষকদের বীজতলার প্রায় ১৮ একর জমির ধানের চারা ঝলসে দেয়া হয়। সকালে কৃষকরা তাদের জমিতে গেলে দেখতে পান চারাগুলো পুড়ে গেছে।
স্থানীয়রা জানান, কৃষক প্রশান্ত দেব, জগাই বাদ্যকর, কনা বাদ্যকর ও খাইছড়া বাগানের সাধন শুল্ক বৈদ্য এ মৌসুমে বোরো চাষের জন্য ৬০ কেয়ার জমিতে বীজ রোপণ করেন। তবে রাতে দুবৃত্তরা চারাগুলো ঔষুধ প্রয়োগ করে জ্বালিয়ে দিয়েছে। খবর পেয়ে উপ সহকারি কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম ক্ষতিগ্রস্থ কৃষকদের বীজতলা পরিদর্শন করেন।
কৃষি কর্মকর্তা বলেন, ক্ষদিগ্রস্ত কৃষকদের বিষয়ে উপজেলা কৃষি অফিসারকে অবহিত করবেন। কৃষি অফিস থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় ওয়ার্ড মেম্বার শাহজাহান মিয়া বলেন, দরিদ্র কৃষকদের চারাগুলো পুড়িয়ে দিয়ে যারা তাদের ক্ষতি করেছে তিনি তাদের উপযুক্ত শাস্তি দাবি করেন।
ওই ওয়ার্ডের মহিলা মেম্বার মালেকা বেগম ক্ষতিগ্রস্ত বীজতলা পরিদর্শন করে বলেন, পাশের বীজতলার চারাগুলো অক্ষত রেখে শুধু দরিদ্র ৪ সংখ্যালঘু কৃষকের চারাগুলো জ্বালিয়ে দিয়েছে এটা রহস্যজনক। তিনি মুলদূস্কৃতিকারীদের খোঁজে বের করতে প্রশাসনের দৃষ্টি কামনা করেন।
আনন্দবাজার/এম.আর









