কৃষকের কথা চিন্তা করে (ঢলতা) ধান বেশি নেওয়ার সংকট সমাধানে শেরপুরের নালিতাবাড়ীতে গত ২৪ মে ধান ব্যবসায়ীদের সঙ্গে এক সভায় প্রতি মণ ধান ৪১ কেজি হারে ২ মণ ধান ৮২ কেজি বস্তাসহ ক্রয়-বিক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
ইতিপূর্বে ধান ব্যবসায়ীরা এ ধান কৃষকের কাছ থেকে ৮৪ হতে ৮৫ কেজি পর্যন্ত ক্রয় করতেন। গতকাল বুধবার থেকে এ নিয়মে ধান কেনা বেচা করতে হবে বলে সবাই সম্মত হন। উপজেলা পরিষদ সভা কক্ষে উপস্থিত ছিলেন, নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, উপজেলা নির্বাহি কর্মকর্তা হেলেনা পারভীন হেলেনা পারভীন ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ওয়াসিফ রহমান প্রমুখ।
আনন্দবাজার/শহক









