করোনা ভাইরাসের কারণে সারা দেশ লকডাউন থাকায় কৃষকেরা রয়েছেন বিপাকে। শ্রমিক সংকটের ফলে তারা পাকা ধান ঘরে তুলতে পাড়ছেনা। কৃষকের দূর্দশা বিবেচনা করে নারায়ণগঞ্জের -৩ (সোনারগাঁ) আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকার নির্দেশে নেতাকর্মীরা কৃষকের ধান কেটে দিয়ে তাদের সহায়তা করছেন।
বৃহঃস্পতিবার সকালে সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের জাতীয় পার্টির সভাপতি আবুল হাসেমের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন নেতাকর্মী কৃষক আমজাদের ১ বিঘা জমির ধান কেটে দেন।
এসময় আবুল হাসেম বলেন, আমাদের সোনারগাঁয়ের এমপি সাহেব নিজে বাড়ী বাড়ী ঘুরে করোনা ভাইরাস প্রতিরোধে মানুষকে সচেতন করে তুলছেন সেই সাথে প্রয়োজনীয় উপকরণ মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ডওয়াশ, সাবান ইত্যাদি বিতরণ করছেন। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার প্রথম থেকেই তিনি নিজ অর্থায়নে অসহায় মানুষের বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী বিতরন করে যাচ্ছেন।
আনন্দবাজার/এফআইবি








