ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা শবনব বুবলী হঠাৎ যোগাযোগ বিচ্ছিন্ন। কান কথায় শোনা যাচ্ছে যে, তিনি এখন বিদেশে অবস্থান করছেন। ঢালিউডের অন্যতম শীর্ষ নায়ক শাকিব খানের বিপরীতে টানা ৯টি ছবিতে অভিনয় করে প্রতিষ্ঠা পায় বুবলি। গুঞ্জন শোনা যাচ্ছে, তিনি অন্তঃসত্ত্বা।
তিনি নাকি শাকিব খানের সন্তানের মা হতে চলেছেন। শাকিবের বিপরীতে শেষ ছবি বীর এর শুটিং সেট থেকে প্রকাশ হওয়া বুবলীর ছবি থেকেই তার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ওঠে।
এর আগে অপু বিশ্বাস গোপনে শাকিব খানকে বিয়ে করে ২০১৬ সালে যোগাযোগ বিচ্ছিন্ন ভাবে অবস্থান করেন। ২০১৭ সালে ফিরে এসেছিলেন সন্তান আব্রাম খান জয়কে নিয়ে। এরপর একটি বেসরকারি টিভি চ্যানেলে লাইভ অনুষ্ঠানে হাজির হয়ে ফাঁস করেন গোপন বিয়ের কথা।যার কারণে ক্ষীপ্ত হয়ে শাকিব খান তাকে ডিভোর্স দেন।
এবার বুবলীর বেলায়ও তেমন কিছুরই আশঙ্কা করছেন বুবলির ভক্তরা। সন্তান জন্মদানের জন্যই বিদেশে পাড়ি দিয়েছেন বুবলী,সোশ্যাল মিডিয়ায় চলছে গুঞ্জন। ভক্তদের এমন গুঞ্জন চললেও সত্যিটা সময়ই বলে দেবে।
প্রশ্ন উঠে তিনি অন্য নায়কের সঙ্গে অভিনয় করেন না কেনো? নাকি শাকিবই তাকে অন্য কারো সঙ্গে সহ্য করতে পারেন না?যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার মতো এই প্রশ্নেরও কোনো উত্তর মেলেনি।
যদিও তার অভিনীত শেষ ছবি ক্যাসিনো তে শাকিব খানের গন্ডি পেরিয়ে প্রথমবারের মতো নিরবের বিপরীতে অভিনয় করেছেন। সেটি মুক্তির অপেক্ষায় রয়েছে।
আনন্দবাজার/এহসান








