মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশ কাতারের স্বাস্থ্য খাত করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ব্যাপক সাফল্য অর্জন করেছে। শুরু থেকে নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে করোনা রোগীদের চিকিৎসা সেবা ও প্রতিরোধক ব্যবস্থা গ্রহণ করে দেশটি। ফলে ছোট্ট দেশটি সাফল্যের দ্বারপ্রান্তে।
তাছাড়া মাস্ক পরা বাধ্যতামূলক, দলবদ্ধভাবে চলাচলে নিষেধাজ্ঞা, সচেতনতা সৃষ্টি করতে ড্রোন ক্যামেরা ব্যবহার ও লাউড স্পিকার যুক্ত পরিবহনের মাধ্যমে বিভিন্ন রাস্তায় মাইকিং করা। শপিং মল ও বিনোদন কেন্দ্র, সিনেমা হল বন্ধ রাখার পাশাপাশি বিভিন্ন পরিকল্পনা ও করোনা প্রতিরোধক এহতেরাজ অ্যাপস ব্যবস্থার মাধ্যমে মহামারী নিয়ন্ত্রণে সফল কাতার।
দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৬৩০ জন ছাড়িয়ে গেছে। তবে এর মধ্যে ৯৮ হাজার ২৩২ জনের অধিক মানুষই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ৪ হাজার ৩৯৮ জন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। মারা গেছে ১৪৬ জন, যার মধ্যে ২২ জন প্রবাসী বাংলাদেশি।
কাতারের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সরকারের আন্তরিকতা ও চিকিৎসকদের সার্বিক সেবা প্রদানের ফলে খুব শিগগিরই করোনা মুক্ত ঘোষণা করা হবে দেশটিকে।
আনন্দবাজার/এস.কে









