ট্রাম্প প্রশাসনের শাসনকালে মার্কিন নিরাপত্তা এজেন্সিগুলোর অনেক ক্ষতি হয়েছে বলে মন্তব্য করেছেন আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন।
বাইডেনকে প্রয়োজনীয় নিরাপত্তা তথ্য তাকে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। বাইডেন বলেন, মার্কিন প্রতিরক্ষা বিভাগ থেকে এমন তথ্য-সহযোগিতা না করা দেশের জন্য মারাত্মক ক্ষতিকর।
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আগামী ২০ জানুয়ারি শপথ গ্রহণ করবেন জো বাইডেন। তবে এখনও পরাজয় মেনে নেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতার পালাবদলের জন্য ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে খুব সীমিত সহযোগিতা করা হচ্ছে জো বাইডেনকে।
করোনাভাইরাসের সংক্রমণে নাজুক হয়ে ওঠা যুক্তরাষ্ট্রে এবারে ক্ষমতার পালাবদলের কার্যক্রম পরিচালিত হচ্ছে ভিন্ন আয়োজনে। জো বাইডেনের নিজের শহর ডেলোয়ার রাজ্যের উইলমিংটন শহর থেকেই ট্রানজিশনের কার্যক্রম দেখভাল করছেন।
২৮ ডিসেম্বর জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক বিষয়ে কর্মসহযোগীদের ব্রিফিং গ্রহণ করেছেন জো বাইডেন। ব্রিফিং গ্রহণের পর দেওয়া বক্তৃতায় তিনি বলেন, ক্ষমতা হস্তান্তরের জন্য প্রয়োজনীয় তথ্য ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে তাদের দেওয়া হচ্ছে না।
আনন্দবাজার/টি এস পি








