ঢাকা স্টক এক্সচেঞ্জে মঙ্গলবার মূল্য সূচকের পতনে লেনদেন শুরু হয়েছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর অপরিবর্তিত আছে। এদিন বেলা ১১টা ৩০ মিনিটে ডিএসইতে ১৪ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসই প্রধান অথবা ডিএসইএক্স সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৩ হাজার ৯৫৪ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৫৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৯১৭ পয়েন্টে ও ডিএস৩০ সূচক দশমিক ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩২৩ পয়েন্টে।
আজ ডিএসইতে ১৫৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মাঝে দর বৃদ্ধি পেয়েছ ৬টির, কমেছে ২৭টির এবং অপরিবর্তিত আছে ১২৩টির।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১১ পয়েন্ট কমে অবস্থান করছে ১১ হাজার ২২৭ পয়েন্টে। সিএসইতে টাকার অংকে ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আনন্দবাজার/এফআইবি









