নীলফামারীর ডিমলায় কৃষকের মাঝে ধানকাটা রিপার মেশিন বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলা কৃষি অফিস চত্ত্বরে পরিচালন বাজেটের আওতায় ২০১৯-২০২০ অর্থবছরের জন্য নির্ধারিত উন্নয়ন সহায়তার মাধ্যমে অর্ধেক মূল্যে(৫০%ভর্তুকি) রিপার মেশিন বিতরণ করে উপজেলার কৃষি কর্মকর্তারা।
এই রিপার মেশিনটি ডিমলা সদর ইউনিয়নের দক্ষিন তিতপাড়ার কমির উদ্দিনের ছেলে আদর্শ কৃষক মোকছেদ আলীর মাঝে বিতরণ করা হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায়, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তাগণ।
আনন্দবাজার/শহক/সুজন









