আজ (৪ ফেব্রুয়ারি) সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের পুঁজিবাজারে সূচকের সাথে কমেছে লেনদেনও। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ডিএসইএক্স ২৭ পয়েন্ট কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে
ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৭ পয়েন্ট কমে গিয়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৪৭৯ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১০৩১ ও ১৫২৬ পয়েন্ট।
ডিএসইতে এদিন টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৪৫৩ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট, যা আগের দিন থেকে ৫৩ কোটি টাকা কম। আগের দিন ৫০৬ কোটি টাকার লেনদেন হয়েছিল।
আনন্দবাজার/তাঅ









