চলতি বছরের জুনের শেষের দিকে ওয়াশিংটনে বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর সংস্থা গ্রুপ অব সেভেন (জি-৭) এর সম্মেলন অনুষ্ঠিত হবে। তবে এবার সম্মেলনে উপস্থিত থাকবেন না জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল।
মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর এক প্রতিবেদনে বলা হয়েছে, জি-৭ সম্মেলনে অংশগ্রহণের জন্য অ্যাঞ্জেলা মার্কেলকে আমন্ত্রণ জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সেই আমন্ত্রণ ফিরিয়ে দিয়েছেন অ্যাঞ্জেলা মার্কেল।
এ প্রসঙ্গে জার্মান সরকারের মুখপাত্র স্টেফেন সেইবের্ট জানান, চ্যান্সেলর প্রেসিডেন্ট ট্রাম্পকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানিয়েছেন। তবে বৈশ্বিক মহামারির এমন পরিস্থিতিতে সকল কিছু বিবেচনা করে তিনি ওয়াশিংটনে যেতে রাজি হননি।
তবে জার্মান সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, পরিস্থিতি পরিবর্তন হলে সিদ্ধান্ত পুন:বিবেচনা করা হবে বলে।
আনন্দবাজার/টি এস পি









