করোনার প্রভাব কাটিয়ে তিন ধাপে চালু করা হচ্ছে অস্ট্রেলিয়ার অর্থনৈতিক কর্মকাণ্ড। আগামী জুলাই এর মধ্যে এই তিনধাপে চালু হবে দেশটির অর্থনৈতিক ও সামাজিক কর্মকান্ড। শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন।
জানা যায়, আগামী জুলাইয়ের মধ্যে অস্ট্রেলিয়ার ৮ লাখ ৫০ হাজার মানুষ নিজেদের হারানো চাকরি খুঁজে পাবে। এছাড়া ধারাবাহিক ভাবে খুলে দেওয়া হবে ক্যাফে, সিনেমা, জিম ও রেস্তোরা। সেই সাথে ১০০ জন মানুষের এক জায়গায় জমায়েতের অনুমতি এবং রাজ্যের অভ্যন্তরে ভ্রমণের অনুমতিও পাবে।
প্রথম ধাপে দেশটিতে ১০ জন মানুষ একসাথে জমায়েত হতে পারবে এবং সর্বোচ্চ পাঁচজন বাড়িতে অতিথি ভ্রমণ করতে পারবে। বাচ্চাদের জন্য খেলার মাঠ ও স্কুল উন্মুক্ত করে দেয়া হবে, এমনকি এক সাথে ১০ জন নিয়ে বিয়েসহ অন্যান্য অনুষ্ঠান করা যাবে। ছোট দোকান ও ক্যাফেগুলোও সেই সাথে খুলে দেওয়া হচ্ছে এই ধাপে।
এর পরে দেশটিতে সবকিছু স্বাভাবিক থাকলে ২য় ধাপে ২০ জনের সমাগমে অনুমতি দিবে সরকার। দোকান সহ অর্থনীতি নির্ভরশীল প্রতিষ্ঠানগুলো খুলে দেয়া হবে। ২০ জন দর্শক দিয়ে সিনেমা হল চালানো ও বিউটি পার্লার খুলে দেয়া হবে।
৩য় ধাপে জন-সমাগমের সংখ্যা এক’শর উপরে মানুষ জমায়েত হতে পারবে। কর্মচারী ও শ্রমিকরা কর্মস্থলে ফিরে যেতে পারবেন। বিনোদনের জন্য ক্লাব খুলে দেওয়া হবে এবং কিছু বিধি নিষেধের মাধ্যমে বারগুলোও খুলে দেয়া হবে।
আনন্দবাজার/রনি









