ডেমোক্র্যাট দলের চার কংগ্রেস নারীকে অভিসংশনের জেরে প্রতীকী ভোট দিয়ে একটি প্রস্তাব পাশ করেছেন মার্কিন প্রতিনিধি পরিষদের আইনপ্রণেতারা।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নারীবিদ্বেষী ও বর্ণবাদী আচরণের নিন্দা জানাতেই স্থানীয় সময় মঙ্গলবার কংগ্রেসের নিম্মকক্ষে এই ভোটাভুটি হয়। ২৪০ ভোট পেয়ে প্রস্তাবটি পাশ হয়েছে। ভোটাভুটির পর দেয়া বক্তব্যে মার্কিন সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে বর্ণবাদের কোন অস্তিত্ব থাকতে পারে না বলে মন্তব্য করেছেন এক ডেমোক্রেট নেতা।
এরআগে, এক টুইট বার্তায় বর্ণবাদী হওয়ার অভিযোগ অস্বীকার করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত সোমবার এক সংবাদ সম্মেলনে নারীবিদ্বেষী টুইটের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিসংশনের দাবি তুলেন ডেমোক্র্যাট দলের চার কংগ্রেস নারী। ট্রাম্পের এমন আচরণ শেতাঙ্গ বর্ণবাদীদের উদ্বুদ্ধ করার পাশাপাশি বৈষম্য তৈরি করছে বলেও দাবি করেন তারা।









