পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৯ কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ থাকবে আজ। গত রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জান গেছে। রেকর্ড ডেট সংক্রান্ত কারণে ওই ১৯ কোম্পানির শেয়ার লেনদেন সোমবার বন্ধ থাকবে। তবে রেকর্ড ডেটের পর আগামি মঙ্গলবার কোম্পানিগুলো ফের লেনদেনে ফিরবে।
সোমবার লেনদেন বন্ধ থাকা কোম্পানিগেুলো হলো- বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো, স্কয়ার টেক্সটাইল, স্কয়ার ফার্মা, ইউনাইটেড পাওয়ার, শাইনপুকুর সিরামিকস, খুলনা পাওয়ার, সাফকো স্পিনিং, জেমিনি সী ফুড, আমান কটন, জিপিএইচ ইস্পাত, বিডি অটোকার্স, তসরিফা ইন্ড্রাস্টিজ, জিলবাংলা সুগার, জেনারেশন নেক্সট, শ্যামপুর সুগার, রেনউইক যজ্ঞেশ্বর, ইন্ট্রাকো রিফুয়েলিং ও অলটেক্স।
আনন্দবাজার/শহক







