মহামারি করোনা চলাকালীন সময়েও দেশে বৈদেশিক মূদ্রার রির্জাভ প্রথমবারের মতো ৩৪ বিলিয়ন ডলার অতিক্রম করেছে।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, করোনাভাইরাসের কারণে বৈদেশিক বাণিজ্য কম হলেও দেশে-বিদেশি উন্নয়ন সহযোগীদের বিনিয়োগ আসায় রির্জাভের পরিমাণ বেড়েছে।
এদিকে, বুধবার (৩ জুন) দিন শেষে রির্জাভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৪ দশমিক ২৩ বিলিয়ন ডলার বা ৩ হাজার ৪২৩ কোটি টাকা। এর আগে ২০১৭ সালের ৫ সেপ্টেম্বর দেশে বৈদেশিক মূদ্রার রির্জাভ সর্বোচ্চ হয়েছিল ৩৩ দশমিক ৬৮ বিলিয়ন বা ৩ হাজার ৩৬৮ কোটি টাকা।
কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা যায়, রির্জাভের পরিমাণ বাড়ানোর জন্য প্রবাসীদের পাঠানো আয়ই সবচেয়ে বেশি মুল্যবান।
উল্লেখ্য, ২০১৯ সালের ১ জুলাই থেকে চলতি বছরের ২ জুন পর্যন্ত প্রবাসীরা পাঠিয়েছেন ১৬ দশমিক ৫ বিলিয়ন ডলার। যা আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ১০ শতাংশ বেশি।
আনন্দবাজার/শাহী









