চলতি বছরের জুনে ঐতিহাসিক ক্যাম্প ডেভিডে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এবারের আন্তর্জাতিক অর্থনৈতিক সংগঠন জি-৭ এর শীর্ষ সম্মেলন। তবে করোনার কারণে যুক্তরাষ্ট্রে যেতে নারাজ বিশ্ব নেতারা। ব্যক্তি পর্যায়ে বিশ্ব নেতাদের আমন্ত্রণ জানিয়ে সাড়া পেয়ে অবশেষে সম্মেলন স্থগিত করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
জি-৭ এর বর্তমান ফরম্যাটকে ‘খুবই সেকেলে’ বলে মন্তব্য করেছেন ট্রাম্প। তিনি বলেন, আমি এটা স্থগিত করছি কারণ আমি মনে করি না বিশ্বে যা হচ্ছে তার প্রতিনিধিত্ব ঠিকভাবে করছে জি-৭।
এর আগে জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেল জি-৭ শীর্ষ সম্মেলনে সশরীরে উপস্থিত থাকতে ট্রাম্পের আমন্ত্রণ ফিরিয়ে দেন।
আনন্দবাজার/টি এস পি









