বিদায়ী সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১৫ খাতে। অপরদিকে দর কমেছে ৫ খাতে।
এ তথ্য জানিয়েছে, ইবিএল সিকিউরিটিজ লিমিটেড।
সূত্র জানান, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর বৃদ্ধি পেয়েছে খাদ্য খাতে। এই খাতে ৯.১ শতাংশ দর বেড়েছে। সাধারণ বিমা খাতে ৮.৯ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে আছে। ৮.২ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে সিরামিক খাতে।
তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে আর্থিক খাতে ৪.৬ শতাংশ, ব্যাংক ও পাট খাতে ৩.৬ শতাংশ, জালানি খাতে ৩.১ শতাংশ, বস্ত্র খাতে ২.১ শতাংশ, প্রকৌশল খাতে ১.৭ শতাংশ, জীবন বিমা খাতে ১.৪ শতাংশ, ভ্রমণ-অবকাশ ও ট্যানারি খাতে দশমিক ৯ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে দশমিক ৮ শতাংশ ও সিমেন্ট খাতে দশমিক ৬ শতাংশ দর বেড়েছে।
তাছাড়া দর কমার তালিকায় রয়েছে ফার্মা, কাগজ, টেলিকমিউনিকেশন, সেবা ও আইটি খাত।
আনন্দবাজার/এফআইবি









