করোনায় আক্রান্ত রোগীকে কোনো প্রকার পরীক্ষা ছাড়াই কুকুর শনাক্ত করতে পারবে কিনা, তা পরীক্ষা করে দেখছেন ব্রিটিশ গবেষকরা। এ গবেষণায় পাঁচ লাখ পাউন্ড খরচ করা হবে। ডুরহাম ইউনিভার্সিটির লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিকাল মেডিসিন ও ব্রিটিশ সংস্থা মেডিকেল ডিটেকশন ডগ একসঙ্গে এই গবেষণাটি করছে।
ব্রিটিশ সরকারের বরাত দিয়ে আজ শনিবার (১৬ মে) এক প্রতিবেদনে এ খবর জানান রয়টার্স।
ব্রিটিশ মন্ত্রী জেমস বেথেল জানিয়েছেন, প্রশিক্ষিত কুকুররা ক্যান্সারে আক্রান্ত রোগীকে শনাক্ত করতে পারে। আমি মনে করি এই পদ্ধতি মেনে করোনা আক্রান্ত রোগী চিহ্নিত করা সম্ভব হতে পারে।
এজন্য লন্ডন হসপিটাল থেকে করোনা রোগীর নমুনার গন্ধ সংগ্রহ করে ছয়টি কুকুরকে শুঁকতে দেওয়া হবে। আক্রান্তদের এবং আক্রান্ত নয়, এমন মানুষের গন্ধ তাদেরকে আলাদাভাবে চিনিয়ে দেওয়া হবে।
এর পূর্বে ক্যান্সার, ম্যালেরিয়া ও পারকিনসন রোগ কুকুরকে চিনিয়ে সফলতা এসেছে। যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সের গবেষকরাও কুকুরের মাধ্যমে করোনা রোগী চিহ্নিতের দিকেই হাঁটছেন।
আনন্দবাজার/এফআইবি









