ঈদুল আজহাকে সামনে রেখে ভারতীয় পেঁয়াজের আমদানি বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। এমন পরিস্থিতিতে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজের আমদানিও বেড়েছে। চাহিদার তুলনায় সরবরাহ বেশি হয়ে যাওয়ায় স্থানীয় পর্যায়ে পেঁয়াজের দাম পাইকারি ও খুচরা উভয় পর্যায়েই কমে গিয়েছে।
গত সপ্তাহে প্রতি কেজি পেঁয়াজ ২৩ থেকে ২৪ টাকা দরে বিক্রি হলেও, এখন তা বিক্রি হচ্ছে ১৬-১৭ টাকা কেজি দরে। আর নিন্মমানের পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১ থেকে ১২ টাকা দরে।
হিলি স্থলবন্দর সূত্রে জানা যায়, করোনাভাইরাসের কারণে গত ২৬ মার্চ থেকে দীর্ঘ প্রায় ৭৫ দিন বন্ধ থাকার পর গত ৮ জুন থেকে বন্দর দিয়ে স্বাস্থ্যবিধি মেনে পেঁয়াজসহ অন্যান্য সব পণ্যের আমদানি-রফতানি শুরু হয়। প্রথম প্রথম ২০-২৫ ট্রাক পেঁয়াজ আমদানি হলেও বর্তমানে ৪০-৪২ ট্রাক পেঁয়াজ আমদানি হচ্ছে। বন্দর দিয়ে নাসিক ও ইন্দোর জাতের পেঁয়াজ আমদানি হচ্ছে বেশি। গত ৯ দিনে ভারত ৩৪৮টি ট্রাকে সাড়ে ৭ হাজার টন পেঁয়াজ আমদানি করা হয়েছে।
আনন্দবাজার/তা.তা









