লকডাউনের মধ্যেই অ্যাপল স্বল্পমূল্যের আইফোন ছাড়ছে বাজারে। ১২ মেগাপিক্সেল ক্যামেরার পানিরোধক আইফোনটির দাম মাত্র ৩৯৯ ডলার। আগামী ২৪ এপ্রিল থেকে হ্যান্ডসেটটি বাজারে পাওয়া যাবে।
সাদা, লাল ও কালো এই তিনটি রঙের হ্যান্ডসেট বাজারে ছাড়ছে তারা। এ১৩ বায়োনিক প্রসেসরে চলা ‘আইফোন এসই’ সংস্করণটির স্ক্রিনের আকার হবে ৪ দশমিক ৭ ইঞ্চি। টাচ আইডি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সুবিধার আইফোনটি ৬৪, ১২৮ ও ২৫৬ গিগাবাইট সংস্করণে কেনার সুযোগ থাকবে।
আনন্দবাজার/তা.তা









