কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে নড়াইল জেলায় রবি মৌসুমে ২০২২-২৩ বোরো ধানসহ বিভিন্ন ফসল আবাদের লক্ষ্যমাত্রা ৮৫ হাজার হেক্টর নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যমাত্রা অর্জণে নড়াইল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজ করে যাচ্ছে।
সংশ্লিষ্ট দপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ দীপক কুমার রায় জানান, রবি-২০২২-২৩ মৌসুমে বোরো ধান ৫০ হাজার হেক্টরে আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সরিষা ৯ হাজার ২শ, খেসারি ৯ হাজার ৭৯৬, মসুর ডাল ৭৩১২ হেক্টর, সবজি ৩ হাজার ৫ , গম ২ হাজার ৮৫, ধনিয়া ৭৯০, পেঁয়াজ ৬৩৯ , আখ ৭০১, চীনা বাদাম ৩৫০, মটর কলাই ২৪৫, রসুন ২১৬, ভুট্টা ২০৫ হেক্টর জমিতে আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে চাষাবদ কার্যক্রম শুরু হয়েছে। অপরদিকে রবি-২০২২-২৩ মৌসুমে আলু, মিষ্টি আলু , সূর্যমূখী, তিসি, কালোজিরা , শীতকালিন মুগ ডাল, মাসকলাই, ছোলা, শীতকালিন মরিচ চাষ করা হবে। সব ফসল মিলিয়ে ৮৫ হাজার ১২ হেক্টর জমিতে এসব ফসল চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
নড়াইল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ দীপক কুমার রায় বলেন, রবি মৌসুমে ফসল আবাদের নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে আরও বেশি জমিতে এসব ফসল আবাদ হবে।
সংশ্লিষ্ট দপ্তর জানায়, সম্প্রতি ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে অতিবৃষ্টির কারণে জেলায় মোট ৩৭.৫৫ হেক্টর জমিত্নে ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। এসব ফসলের মধ্যে রয়েছে রোপা আমন, শীতকালিন সবজি, শীতকালিন মরিচ, সরিষা, কলা এবং পেঁপে। ক্ষতিগ্রস্ত ফসলের মধ্যে রোপা আমনের ক্ষতির পরিমাণ ৩১ হেক্টর।









