গাইবান্ধার গোবিন্দগঞ্জ পাথর বোঝাই ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে পাথরের নিচে চাপা পড়ে চালকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার ভোরে উপজেলার সাহেবগঞ্জ বাগদা ফার্ম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়া জানায়, নিহত ট্রাকের ড্রাইভার মজনু মিয়ার চোখে ঘুম আসায় ট্রাকের হেলপারকে পাথর বোঝাই ট্রাক চালাতে দেন। আর মজনু মিয়া ট্রাক বোঝাই পাথরের উপর একটি শপ বিছিয়ে ঘুমিয়া যান। কিছু পথ যেতে না যেতেই পাথর বোঝাই ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে পাথরের নিচে চাপা পড়ে নিহত হয়ে চিরদিনের জন্য ঘুমিয়ে যান, মজনু মিয়া। এ খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইনচার্জ আরিফ আনোয়ারের নেতৃত্বে ফায়ার সার্ভিসকর্মীরা পাথর সরিয়ে নিহত ব্যক্তিকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের নিকট হস্তান্তর করে। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আমিনুল ইসলাম এ দুঘর্টনার বিষয়টি নিশ্চিত করেছেন।









