অদক্ষ শ্রমিকদের ভিসা দেবে না ব্রিটেন
প্রকাশ:

বিস্তারিত
ইউরোপীয় ইউনিয়ন থেকে গত ৩১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে বেরিয়ে এসেছে ব্রিটেন। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত আগের নিয়মেই ভিসা ও ব্যবসা-বাণিজ্য চলবে। তবে এ সময়ের পর থেকে অদক্ষ ও স্বল্প দক্ষ শ্রমিকদের জন্য বন্ধ করে দেওয়া হচ্ছে ব্রিটেনের শ্রমবাজার। এখন কাক্সিক্ষত যোগ্যতা থাকলেই কেবল দেশটিতে শ্রম অভিবাসনের সুযোগ পাবেন অন্যান্য দেশের শ্রমিকরা। এ তথ্য বিবিসি সূত্রে জানা গেছে।
দেশটির স্বরাষ্ট্র দপ্তর জানিয়েছে, ইইউ ও এর বাইরের যেসব নাগরিক ব্রিটেনে আসতে চায় তাদের আগামী ৩১ ডিসেম্বর ইউকে-ইইউ ফ্রি মুভমেন্ট বন্ধ হওয়ার পর একই মাপকাঠিতে যাচাই করা হবে।
সরকার মনে করে, নতুন কর্মী না বাড়িয়ে যেই ৩২ লাখ ইইউ নাগরিক ব্রিটেনে থাকার অনুমতি চেয়েছে, তাদের দিয়েই শ্রমজাবারের চাহিদা মেটানো সম্ভব। পাশাপাশি কৃষি খাতে মৌসুমি শ্রমিক আসার অনুমোদিত পরিমাণ চার গুণ বাড়িয়ে ১০ হাজার করতে চাচ্ছে সরকার। এছাড়া ‘ইয়ুথ মোবিলিটি অ্যাগ্রিমেন্ট’-এর অধীনে প্রতি বছর ২০ হাজার তরুণ ব্রিটেনে আসার সুযোগ পাবে বলেও জানিয়েছে তারা।
আনন্দবাজার/তাঅ








