করোনা ভাইরাসের বিস্তার ঠেকোতে মানুষকে ঘরে থাকার জন সচেতনতার বার্তা দিচ্ছে গুগল। শুক্রবার এই ভাইরাসের সকল তথ্য নিয়ে বিশেষ একটি ডুডল প্রদর্শন করছে গুগল। গুগলের হোমপেজে গেলে এ বিষয়টি দেখা যাচ্ছে।
বাসায় থেকে কী করবেন, করোনা প্রতিরোধে কী ব্যবস্থা নিতে হবে, কীভাবে এই ভাইরাস সারা বিশ্বে প্রভাব ফেলছে তা সুন্দর ভাবে প্রতিকি করে ডুডলে তুলে ধরা হয়েছে।
ডুডলের ট্যাগলাইন রয়েছে ‘স্টে হোম, সেভ লাইভস’। অর্থাৎ বাড়িতে থাকুন, জীবন বাঁচান। এ ডুডলে ক্লিক করলে করোনভাইরাস সংক্রান্ত সব তথ্যও দিয়ে দিচ্ছে গুগল। এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার এ নির্দেশগুলো মানতেও বলেছে গুগল। যেখানে বলা হয়েছে বাড়িতে থাকা, নিরাপদ দূরত্ব বজায় রাখা, নিয়মিত হাত ধোয়া, হাঁচি-কাশির শিষ্টাচার মেনে চলা ও অসুস্থ হলে চিকিৎসকের পরামর্শ নেয়া।
আনন্দবাজার/রনি









