সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৫ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে চলছে লেনদেন। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারেরই দাম বেড়েছে। এদিন বেলা ১২টায় ডিএসইতে শেয়ার লেনদেন হয়েছে ১৫০ কোটি ৮৩ লাখ টাকার।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসই প্রধান সূচক ১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৪২১ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস সূচক ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২৬ পয়েন্টে এবং ডিএস ৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৪৭৩ পয়েন্টে।
আজ ডিএসইতে শেয়ার লেনদেন হয়েছে ৩৪১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের। এর মধ্যে দর বেড়েছে ১৬৮টির, কমেছে ১১০টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৩টির।
অপরবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৪৬৫ পয়েন্টে। সিএসইতে টাকার অংকে শেয়ার লেনদেন হয়েছে ৪ কোটি ৬০ লাখ টাকার।
আনন্দবাজার/তা.তা









