প্রাণঘাতী করোনাভাইরাসে মৃত্যুর মিছিল বেড়েই চলছে। মৃতের সংখ্যা অর্ধ লক্ষাধিক এর উপর এবং আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১০ লক্ষ। যেন ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা।
এইদিকে আয়ারল্যান্ডে গ্রামের প্রান্তে উন্মুক্ত ময়দানে খোঁড়া হচ্ছে সারি সারি কবর। একটা দুইটা নয়, অসংখ্য কবর খুঁড়তে ব্যবহার হচ্ছে এক্সকেভেটর মেশিন।
করোনাভাইরাস মহামারীতে সংক্রমণ ও মৃত্যুর বাড়বাড়ন্তের মধ্যে গতকাল বৃহস্পতিবার বেলফাস্ট সীমান্তের কাছেই উত্তর আয়ারল্যান্ডের আনত্রিম এলাকার সিক্সমাইল কবরস্থানে দেখা যায় এ দৃশ্য।
কর্তৃপক্ষ বলছে, করোনায় ভাইরাসে আক্রান্ত হয়ে কবরস্থানের কর্মী সংখ্যা ক্রমেই কমে যাচ্ছে। পরে কবর খোঁড়ার লোক পাওয়া যাবে না। তাই আগেভাগেই বেশি করে খুঁড়ে রাখা হচ্ছে।
এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে আয়ারল্যান্ডে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ৯৮ জন এবং আক্রান্ত হয়েছেন ৩৮৪৯ জন।
আনন্দবাজার/শহক








