দেশব্যাপী করোনা ভাইরাসের বিস্তার রোধে ঘরবন্দী মানুষের কথা বিবেচনায় রেখে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে স্যামসাং বাংলাদেশ 'ঈদ এবার আসবে বাড়ি' নামে একটি ক্যাম্পেইন শুরু করেছে।
এই ক্যাম্পেইনে ক্রয়কৃত সকল স্যামসাং পণ্য সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মেনে ক্রেতাদের বাসায় পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। ক্যাম্পেইনটি ইতিমধ্যে শুরু হয়েছে, যা আগামী ২৩ মে পর্যন্ত চলবে।
এ ক্যাম্পেইন নিয়ে স্যামসাং বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকসের হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর জানান, কোভিড-১৯ আমাদের সবাইকে বিভিন্নভাবে আক্রান্ত করেছে এবং আমাদের সমাজে এই বৈশ্বিক মহামারির দীর্ঘমেয়াদি প্রভাব রয়েছে। হাজারো প্রতিকূলতা থাকা সত্ত্বেও আমরা এই পরিস্থিতি থেকে উত্তরণের ব্যাপারে আশাবাদী।
তিনি বলেন, ইসলাম ধর্মাবলম্বীদের জন্য ঈদ খুবই তাৎপর্যপূর্ণ উৎসব। তাই ঈদের আনন্দ বাড়িয়ে দিতে আমরা এ ক্যাম্পেইনের আওতায় নিয়ে এসেছি ক্রেতাদের জন্য বিভিন্ন ধরণের পণ্য।
এই ক্যাম্পেইন চলাকালীন, নির্ধারিত মডেলের টেলিভিশন, রেফ্রিজারেটর, রেসিডেন্সিয়াল এয়ার-কন্ডিশনার (আরএসি), ওয়াশিং মেশিন, ড্রায়ার ও মাইক্রোওভেন ক্রয়ের ক্ষেত্রে ক্রেতারা ২ লাখ টাকা পর্যন্ত নগদ ক্যাশব্যাক পারবে।
ঈদ উৎসবকে আরো মুখোড়িত করতে একটি পণ্যের সাথে অন্য একটি পণ্য ক্রয়ে (কম্বো পার্চেজ) ৫০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় পাবেন ক্রেতারা।
এছাড়াও বান্ডেল অফারের আওতায় আপরাইট ফ্রিজ এবং ফিজ্রার, মাইক্রোওয়েভ ওভেনের সাথে এয়ার কন্ডিশনার অথবা ওয়াশিং মেশিন কিনলে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন ক্রেতারা।
আনন্দবাজার/তা.তা









