সাতক্ষীরার বাজারে ভারতীয় পেঁয়াজ ২৫ টাকায় বিক্রি হচ্ছে। আর দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকায়। দীর্ঘদিন পর পেঁয়াজের দাম কিছুটা কমে যাওয়ায় স্বস্তি ফিরেছে ক্রেতামহলে।
এদিকে, ভোমরা বন্দর দিয়ে আমদানি কার্যক্রম স্বাভাবিক হলেও এখনও পেঁয়াজের কোনো চালান আসনি দেশে। ভারতীয় পেঁয়াজ আসতে শুরু করলে দাম আরেকটু কমতে পারে বলে জানা গেছে।
সাতক্ষীরা বাজারের কাঁচামাল ব্যবসায়ী আমির হোসেন জানান, খুচরা বাজারে ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৫ টাকায়। আর দেশি পেঁয়াজ ৪০-৪৫ টাকা বিক্রি হচ্ছে। পাইকারি বাজারে খুচরা দামের চেয়ে ২-৩ টাকা কমে বিক্রি করা হচ্ছে পেঁয়াজ।
সাতক্ষীরা জেলা বাজার নিয়ন্ত্রণ কর্মকর্তা এসএম আব্দুল্লাহ জানান, বর্তমানে ভোমরা বন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আসছে না তবে দর্শনা ও বেনাপোল বন্দর দিয়ে পর্যাপ্ত পেঁয়াজ আমদানি হচ্ছে।
আনন্দবাজার/তা.তা









