মার্কিন বহুজাতিক কোম্পানি জনসন অ্যান্ড জনসন ঘোষণা দিয়েছেন এশিয়া ও মধ্যপ্রাচ্যে তাদের জনপ্রিয় ত্বক ফর্সাকারী ক্রিম বিক্রি বন্ধ রাখবে। সম্প্রতি বৈশ্বিক জাতিগত অসমতা নিয়ে বিতর্কের কোম্পানিটি এ সিদ্ধান্ত নিয়েছে। এ তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা।
জনসন অ্যান্ড জনসনের এক মুখপাত্র জানান, ভারতে বিক্রিত ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফেয়ারনেস শ্রেণির সব পণ্য বিক্রি বন্ধ করবে।
এর পূর্বে জুন মাসেই কোম্পানিটি এশিয়া ও মধ্যপ্রাচ্যে তাদের বিক্রিত নিউট্রোজেনা ফাইন ফেয়ারনেস শ্রেণির সব পণ্য বিক্রি বন্ধ করার ঘোষণা দিয়েছিল।
জনসন অ্যান্ড জনসন জানায়, গত কয়েক সপ্তাহের আলোচনায় উঠে এসেছে আমাদের কিছু পণ্যের নাম বা কালো দাগ কমানো পণ্য ফর্সা বা সাদাকে মানুষের অনন্য চামড়ার চেয়ে ভালো বলে তুলে ধরা হয়েছে। এটি কখনোই আমাদের অভিপ্রায় ছিল না– সুস্থ ত্বকই সুন্দর ত্বক।
হেলথকেয়ার কোম্পানিটি জানিয়েছে, তারা এখন আর এই পণ্যগুলো উৎপাদন বা পরিবহন করবে না। কিন্তু মজুদ শেষ হওয়ার আগ পর্যন্ত দোকানগুলোতে পাওয়া যেতে পারে।
আনন্দবাজার/এফআইবি









