টেক জায়ান্ট অ্যাপল চীনের ওপর নির্ভরশীলতা অনেকটাই কমিয়ে আনছে আইফোন তৈরিতে। এখন ভারতকে আইফোন তৈরিতে গুরুত্ব দিচ্ছে। তাই এবার ভারতের চেন্নাইতে ফক্সকোন প্ল্যান্টে অ্যাপল শুরু করেছে আইফোন ইলেভেন তৈরির কাজ।
দেশটির বাণিজ্যমন্ত্রী টুইটার বার্তায় বলেন, এখন থেকে শীর্ষস্থানীয় এ টেক জায়ন্ট ভারতে পণ্য তৈরি করবে। ভারতের জন্য এটা অনেক বড় অর্জন।
জানা গেছে, অ্যাপলের পণ্য ব্যাঙ্গালুরুর কাছের রিস্টন প্ল্যান্টে তৈরি শুরু হয় ২০১৭ সালে। কিন্তু আইফোন ইলেভেন তৈরির উদ্যোগ এবারই প্রথম। মার্কিন প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোনের বাজার ভারতে বিনিয়োগ বাড়িয়ে চীন থেকে বিনিয়োগ সরিয়ে নিচ্ছে।
শীর্ষ স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে ভারতে বিনিয়োগে আকৃষ্ট করতে সম্প্রতি নয়া দিল্লী ৬৬০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে।
আনন্দবাজার/এস.কে









