পবিত্র ঈদুল আজহা যতই ঘনিয়ে আসছে দেশের পশু খামারিদের দুশ্চিন্তা ততই বাড়ছে। কারণ বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রকোপ এখনও কমেনি বরং বাংলাদেশে আরও দিন দিন বাড়ছে। আর এ অবস্থায় খামারিরা পশু বাজারে কিভাবে নিবেন, বাজারে নিলেও ক্রেতা মিলবে কিনা কিংবা ক্রেতা মিললেও দাম সঠিক পাবেন কিনা এসব বিষয় নিয়ে আতঙ্কে রয়েছেন তারা।
খামারিদের সঙ্গে কথা বলে জানা যায়, করোনা নিয়ে তারা এখনো দুশ্চিন্তামুক্ত হতে পারেন নাই। মূলত কোরবানির ঈদকে সামনে রেখে সারাবছর গরু লালন-পালনে তারা এবং বড় অঙ্কের টাকা বিনিয়োগ করেন। তাই এখন পশু বিক্রি করতে না পারলে এসব খামারিরা বড় ধরনের লোকসানের মুখে পড়বেন।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, দেশে মোট পশুর সংখ্যা ২ কোটি ৪০ লাখ। আর সবমিলিয়ে এ বছর কোরবানির জন্য ১ কোটি ২০ লাখের বেশি পশু প্রস্তুত রয়েছে।
প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক ডা. আবদুল জব্বার শিকদার জানান, চলতি আমাদের দেশে যে পশু রয়েছে তা কোরবানির জন্য যথেষ্ট। তাই দেশের বাইরে থেকে গরু আনার কোনো প্রয়োজন নেই। ইনশাল্লাহ কোনবানির পশুর কোনো অভাব হবে না।
আনন্দবাজার/এম.কে








