জোৎস্না রাতে-------
- বৈশাখী পূর্ণিমার চাঁদ টেলিস্কোপে
চাঁদ দেখতে পছন্দ করে না এমন লোক খুঁজে পাওয়া কষ্টকর। বাড়ির ছাদে কিংবা বেলকোনি অথবা মাটিতে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আমরা খালি চোখে চাঁদ দেখি। তবে বৈশাখী পূর্ণিমার চাঁদ দেখার উৎসবের আয়োজনে এবার নতুন মাত্রা যোগ করেছে খাগড়াছড়ি এস্ট্রোনমিক্যাল সোসাইটি। টেলিস্কোপের মাধ্যমে চাঁদ দেখার সুযোগ করেছে। গত রবিবার সন্ধ্যা ৬টায় খাগড়াছড়ি শহরের বটতলী সড়কের কোলা আকাশের নিচে চাঁদ দেখার উৎসবের আয়োজন করে। গতকাল সোমবার সন্ধ্যায়ও ছিলো এ উৎসব।
অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা শিক্ষা অফিসার উত্তম খীসা বলেন, এস্ট্রোনমিক্যাল একটি মহৎ উদ্যোগ। শিক্ষণীয় উদ্যোগ। নতুন প্রজন্ম যারা বিজ্ঞানে আগ্রহী তাদের জন্য শিক্ষণীয়। বিজ্ঞানের চর্চা দিনদিন বৃদ্ধি পায় সেই ক্ষেত্রে এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের জন্য খুবই ভালো।
খাগড়াছড়ি এস্ট্রোনমিক্যাল সোসাইটি আহ্বায়ক সবুজ চাকমা বলেন, পূর্ণিমার চাঁদ দেখার উৎসবের মধ্য দিয়ে প্রথম এ উৎসবের অগ্রযাত্রা। নতুন প্রজন্মকে বিজ্ঞানমনস্ক করে তোলাই আমাদের মূল লক্ষ। তিনি আরও বলেন, সৌরজগৎ এবং সব গ্রহ-নক্ষত্র নিয়ে আমরা ভবিষ্যতে কাজ করবো। জনসাধারণকে দেখার সুযোগ করে দেব। যারা শিক্ষার্থী, যারা পড়ালেখায় পিছিয়ে তাদেরও আমরা এর আওতায় আনব।
চাঁদ দেখতে আসা ডলিপ্রু মারমা বলেন, চাঁদ দেখার জন্য বিকেলে আগে ভাগে চলে এসেছি। চাঁদ দেখেছি খুব সুন্দর। আয়োজক সাইথোই মারমা বলেন, আমরা জেলার স্কুলে স্কুলে গিয়ে প্রর্দশনী করব। প্রতি পূর্ণিমা রাতে চাঁদ দেখার সুযোগ করে দিব। শহরের বিভিন্ন এলাকা থেকে চাঁদ প্রেমিরা এসে টেলিস্কোপের মাধ্যমে চাঁদ দেখে খুশি হয়ে বাড়ি ফিরবে।









