করোনা থেকে সুস্থ হয়েই স্ত্রী মারিনা উইলারকে ডিভোর্স দিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। ব্রিটেনের ইতিহাসে ২৫০ বছর পর কোনো প্রধানমন্ত্রী পদে থাকাকালীন স্ত্রীকে ডিভোর্স দিলেন।
জানা যায়, ভারতীয় বংশোদ্ভূত স্ত্রী মারিনা উইলারের সঙ্গে পাকাপাকিভাবে বিবাহবিচ্ছেদ হয়েছে বরিস জনসনের। ১৯৯৩ সালে প্রথম স্ত্রী অ্যালেগ্রা ওয়েনের সঙ্গে ডিভোর্সের ১২ দিন পর ম্যারিনাকে বিয়ে করে ছিলেন বরিস। বর্তমানে বরিস ও ম্যারিনার দুই ছেলে ও দুই মেয়ে। কিন্তু দাম্পত্য কলহের জেরে ২০১৮ সাল থেকে বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া শুরু হয়। ২ বছর পর ডিভোর্সের প্রক্রিয়া সম্পন্ন হল।
এদিকে নিজের সন্তানের মা বান্ধবী ক্যারি সাইমন্ডসকে বিয়ে করার ক্ষেত্রে আইনত আর কোনো বাধা নেই বরিসের। গত ২৯ এপ্রিল লন্ডনের একটি হাসপাতালে সন্তান প্রসব করেছেন ক্যারি।
এর আগে ১৭৬৯ সালে ব্রিটেনের তত্কালীন প্রধানমন্ত্রী অগাস্টাস ফিত্জরয় পদে থাকাকালীন নিজের স্ত্রীকে ডিভোর্স দিয়েছিলেন। তার ২৫০ বছর পর সেই রেকর্ড ভাঙলেন বরিস।
আনন্দবাজার/শহক









