প্রানঘাতী করোনা ভাইরাস সংক্রমণ রোধে লকডাউনের ঘোষণায় গত মাসে ১০০ কোটি ডলার সম্পদ হারিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লকডাউনের কারণে অফিস-আদালত, শপিং সেন্টার, হোটেল ও গলফ কোর্স বন্ধ থাকায় এই ক্ষতির মূখে পড়ত হয়েছে বলে জানা গেছে।
ফোর্বস ম্যাগাজিনের বার্ষিক বিলিয়নেয়ার তালিকা থেকে জানা যায়, ১ মার্চ থেকে ১৮ মার্চের মাঝে ট্রাম্পের সম্পদের পরিমাণ কমে ২১০ কোটি ডলারে দাঁড়িয়েছে। যা আগে ছিল ৩১০ কোটি ডলার। করোনা ভাইরাসের কারণে ফলে শেয়ারবাজারে সৃষ্ট অস্থিরতায় শুধু ট্রাম্পেরই নয়, বরং প্রায় সব বিলিয়নেয়ারেরই সম্পদ কমেছে।
২৬৭ জন বিলিয়নেয়ার যারা বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় ছিলেন তারা অবস্থান হারিয়েছেন। বর্তমানে ২ হাজার ৯৫ জন বিলিয়নেয়ার আছেন ফোর্বসের ৩৪তম বার্ষিক সম্পদশালীদের তালিকাতে। রেকর্ড ১ হাজার ৬২ জন বিলিয়নেয়ার তাদের সম্পদ হারিয়েছেন এই বছর।
আনন্দবাজার/এস.কে









