সাম্প্রতি প্রযুক্তি সংস্থা গুগলের একটি গবেষণায় জানা গেছে, এশিয়ায় পুরুষদের তুলনায় নারীরা বেশি ভিডিও গেম খেলছেন৷ বিশেষ করে ভারত, চীন ও জাপানে নারীদের মাঝে বাড়তি আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে৷
বিবিসির এক প্রতিবেদন গুগলের গবেষণার বরাত দিয়ে জানিয়েছে, ২০১৯ সালে এশিয়ায় নারী খেলোয়াড়দের হার ১৯ শতাংশ বেড়েছে৷ ভিডিও গেমের বিশ্বব্যাপী পরিসংখ্যান বলছে, শুধু এশিয়া থেকেই আসে মোট ৪৮ শতাংশ এই সংক্রান্ত আয়৷
গুগলের এশিয়া প্যাসিফিক অঞ্চলের কর্মকর্তা রোহিণী ভূষণ জানান, ‘‘প্রতি বছর যে লাখ লাখ নতুন খেলোয়াড় আসছেন তার মধ্যে নারীদের অংশগ্রহণ লক্ষণীয়৷''
২০১৯ সালে নারী খোলোয়াড়দের সংখ্যা ৩৮ শতাংশ বৃদ্ধি পায়৷ বর্তমানে, বিশ্বজুড়ে রয়েছেন মোট ১৩৩ কোটি ভিডিও গেম খেলোয়াড়, জানাচ্ছে গুগলের পার্টনার গবেষণা সংস্থা নিকোস পার্টনারস৷
তবে এশিয়ায় পুরুষের চেয়ে বেশি নারীরাই ভিডিও গেমের জগতে৷ সবচেয়ে বেশি ৪৫% নারী খেলোয়াড় রয়েছেন চীনে, দক্ষিণ কোরিয়া, জাপানে রয়েছেন ৪০ শতাংশ নারী ভিডিও গেমার৷
আনন্দবাজার/এস.কে









