প্রানঘাতী করোনা ভাইরাসের ভয়াবহ এই পরিস্থিতিতে তারকারা নানাভাবে সাহায্য করে অসহায়দের পাশে দাঁড়াচ্ছেন। কয়েকজনকে তো নিজেদের পছন্দের বা ব্যবহৃত জিনিস নিলামে তুলেছেন সাহায্যের হাত বাড়াতে। এরই ধারাবাহিকতায় এবার জেনিফার অ্যানিস্টোন করোনা তহবিলের জন্য নিজের বিবস্ত্র ছবি নিলামে তুললেন।
আলোকচিত্রী মার্ক সেলিগার ১৯৯৫ সালের নভেম্বরে অ্যানিস্টোনের বিবস্ত্র এই ছবিটি তুলেছিলেন। হলিউডের এই অভিনেত্রী সেটিই নিলামে তুলছেন।
৫১ বছর বয়সী এই তারকা সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়- জেনিফারের পাশাপাশি মার্ক সেলিগারের তোলা হলিউডের আরও ২৫ তারকার ছবি নিলামে তোলা হচ্ছে।
আনন্দবাজার/এস.কে









