ইলেকট্রিক টুথব্রাশ বাজারে নিয়ে এসেছে চীনা প্রযুক্তি কোম্পানি শাওমি। গত বৃহস্পতিবার ভারতের বাজারে এটির লঞ্চ করা হয়।
এর আগে ২০১৮ সালে বিশ্বের বিভিন্ন দেশে প্রথম এই ইলেকট্রিক টুথব্রাশ নিয়ে এসেছিল শাওমি। কোম্পানিটির দাবি, সাধারণ টুথব্রাশের চেয়ে নতুন এই ইলেকট্রিক টুথব্রাশে দশ গুণ বেশি পরিষ্কার হবে দাঁত।
এই টুথব্রাশের ভেতরে একটি ইলেকট্রিক মোটর রয়েছে। প্রতি মিনিটে ৩১ হাজার বার কাঁপতে পারে এই টুথব্রাশ। এছাড়াও এই নতুন টুথব্রাশে ব্যাকটেরিয়া দূরে রাখার জন্য বিশেষ ব্রিস্টাল ব্যবহার করা হয়েছে। কোম্পানির ওয়েবসাইটে ভারতীয় মুদ্রায় ১৩শত রুপিতে পাওয়া যাচ্ছে এই টুথব্রাশটি।
এই টুথব্রাশে রয়েছে ম্যাগনেটিক লেভিটেশন সনিক মোটর। ইউএসবি টাইপ-সি দিয়ে চার্জ করা যাবে টুথব্রাশটি। যে কোনো ফাইভ-ভি চার্জার অথবা পাওয়ার ব্যাংক ব্যবহার করলেও এই টুথব্রাশ চার্জ হবে। ব্যাটারির অবস্থা বোঝাতে রয়েছে একাধিক এলইডি। একবার চার্জ দিলে ব্রাশটি ২৫ দিন ব্যবহার করা যায়।
আনন্দবাজার/রনি








