চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে শাড়ি, লুঙ্গি বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে দর্শনা প্রেস ক্লাব ভবনে বাংলাদেশ রুরাল এরিয়া ডেভেলপমেন্ট অরগানাইজেশন (ব্রাড) এর উদ্যোগে শতাধিক হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে এ শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়। ব্রাডের সাধারণ সম্পাদক ওয়ালিউল্লাহ সিদ্দিকী শোভনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা সহকারী পুলিশ সুপার (জীবননগর-দর্শনা-দামুড়হুদা সার্কেল) মুন্না বিশ্বাস।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দর্শনা থানার অফিসার ইনচার্জ এএইচএম লুৎফুল কবীর, দর্শনা প্রেস ক্লাবের সভাপতি আওয়াল হোসেন, সাংবাদিক সমিতির সভাপতি মনিরুজ্জামান ধীরু, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক হারুন রাজু। অনুষ্ঠান সঞ্চালনা করেন, প্রেস ক্লাবের সাবেক সভাপতি ইকরামুল হক পিপুল।









