ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে ভয়ঙ্কর ভূমিকম্প আঘাত হেনেছে। আজ মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টা ৪৫ মিনিটে দক্ষিণ-পূর্ব বালির ৮০০ কিলোমিটার অভ্যন্তরে এই ভূকম্পন অনুভূত হয়। জানা যায়, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৬।
দ্য ব্যুরো অব মেটেরোলজি জানায়, সুনামির কোনো আশঙ্কা নেই। যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভের বরাত দিয়ে জাকার্তা পোস্ট এ খবর জানিয়েছে।
জানা যায়, এ ভূকম্পনের কেন্দ্র ছিল মাটি থেকে অন্তত ৫২৮ ফুট গভীরে। মার্কিন জিওলজিক্যাল সার্ভের প্রতিবেদন জানায়, জাভার কেন্দ্রে অবস্থিত বাতাং উপকূলে তীব্র কম্পন অনুভূত হয়েছে এদিন। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
আনন্দবাজার/টি এস পি









