পেয়ারা একটি পুষ্টিকর ফল। এতে আছে ভিটামিন বি ও সি যা শরীরে কোলাজেনের উৎপাদন বাড়ায়। শুধু খেতেই নয়, ত্বকের যত্নেও পেয়ারা বেশ কার্যকর। পেয়ারায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদানগুলো ত্বক পরিষ্কার করতে সহায়তা করে। এবং ত্বকের আভা বাড়িয়ে তুলতেও সাহায্য করে। ব্রণ ও ব্রণের দাগ থেকে নিমিষেই মুক্তি মেলে পেয়ারার তৈরী ফেসপ্যাক ব্যবহারে। তবে চলুন জেনে নেয়া যাক ত্বকের যত্নে পেয়ারা কীভাবে ব্যবহার করবেন-
-একটি পাত্রে সিদ্ধ পেয়ারা ভালো করে ম্যাশ করে নিন। এতে এক চা চামচ লেবুর রস এবং এক চিমটি হলুদ যোগ করুন। এই প্যাকটি সপ্তাহে তিনবার ব্যবহার করুন। দেখবেন, ম্যাজিকের মতো ব্রণ ও ব্রণের দাগ দূর হয়ে গেছে।
-অর্ধেক পেয়ারা পিষে বাটিতে নিন। এবার এতে এক চামচ ওট, একটি ডিমের সাদা অংশ, এক চামচ মধু এবং দুই ফোঁটা গ্লিসারিন যোগ করুন। এবার এই মিশ্রণটি মুখে লাগিয়ে কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন। এটি সপ্তাহে দু’বার ব্যবহার করুন। এই প্যাক ত্বকের শুষ্কতা দূর করবে এবং আভা বাড়বে।
-শীতকালে ত্বকের সমস্যা একটু বেশি হয়ে থাকে। পেয়ারা এ ধরনের সমস্যা দ্রুত কাটিয়ে তুলতে পারে। একটি পেয়ারা ভালো করে ম্যাশ করে নিন। এবার এতে এক চিমটি হলুদ ও আধা চা চামচ চন্দন মিশিয়ে মুখে লাগান। এক সপ্তাহের মধ্যে আপনি নিজেই ত্বকে পার্থক্য দেখতে পাবেন।
আনন্দবাজার/ টি এস পি









