গত সপ্তাহে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই হাসপাতালেই জনসমক্ষে আসা, মাস্ক না পরা নিয়ে বিতর্কে জড়িয়েছেন তিনি। এবার আগামী শনিবার থেকেই নির্বাচনী প্রচার শুরু করতে যাচ্ছেন ট্রাম্প।
হোয়াইট হাউসের ডাক্তার জানিয়েছেন, করোনায় আক্রান্ত হওয়ার পর ১০ দিন কেটে গিয়েছে। এখন প্রচার শুরু করতে পারবেন ট্রাম্প। ট্রাম্পের ডাক্তার সিয়ান কনলি জানান, তাঁর রোগ ধরা পড়ার পর বৃহস্পতিবার ১০ দিন হচ্ছে। আর অত্যাধুনিক যে ডায়গনস্টিক টিম তাঁর চিকিত্সা করছেন, তাদের উপর ভরসা রেখে বলতে পারি, এই সময় প্রেসিডেন্ট ফের জনতার মাঝে ফিরতে পারেন।
তিনি আরও জানান, সবমিলিয়ে প্রেসিডেন্ট চিকিত্সায় দুর্দান্তভাবে সাড়া দিয়েছেন। চিকিত্সার কারণে শরীরের অন্য কোনও প্রভাবও পড়েনি।
করোনায় আক্রান্ত হওয়ার পর তিন দিন হাসপাতালে কাটিয়ে গত সোমবার হোয়াইট হাউসে ফিরে আসেন ট্রাম্প। ট্রাম্পের ঘনিষ্ঠ এক ডজনেরও বেশি মানুষ করোনায় সংক্রমিত হওয়ায় হোয়াইট হাউস এখন করোনার হটস্পট।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র ২৬ দিন বাকি। নির্বাচন অনুষ্ঠিত আগামী ৩ নভেম্বর। সেজন্য সময় নষ্ট প্রচারের কাজে ঝাঁপিয়ে পড়তে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আনন্দবাজার/টি এস পি









