উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দলের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শনিবার একটি নয়া আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) উন্মোচন করেছে পিয়ংইয়ং। দেশটির রাষ্ট্র নিয়ন্ত্রিত টেলিভিশনে প্রচারিত ভিডিও ফুটেজে ২২ চাকার লরির উপর স্থাপিত আইসিবিএমটি প্রদর্শিত হয়। এটি এ যাবতকালের মধ্যে উত্তর কোরিয়ার এত বড় ক্ষেপণাস্ত্র এর আগে প্রদর্শন করেনি।
২০১৮ সালের পর এই প্রথম উত্তর কোরিয়া কোন সামরিক কুচকাওয়াজে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র প্রদর্শন করেছে। পাশাপাশি উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন বিশাল এক সেনা সমাবেশে ভাষণ দেন। এ সময় তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, উত্তর কোরিয়াকে কোন প্রকার হুমকি দেওয়া হলে তার দেশ পরমাণু অস্ত্রের মাধ্যমে তার জবাব দেবে। কিন্তু তিনি আমেরিকাকে আক্রমণ করে কোন কথা বলেননি।
অপরদিকে দেশরক্ষার স্বার্থে উত্তর কোরিয়া পরমাণু অস্ত্র তৈরি করেছে জানিয়ে কিম জং-উন বলেন, বিশেষ কোনো দেশকে টার্গেট করে আগাম হামলা চালানোর কোনো ইচ্ছে উত্তর কোরিয়ার নেই। করোনার বিরুদ্ধে বিশ্বজুড়ে চলমান যুদ্ধের প্রশংসা করেন কিম। উত্তর কোরিয়ায় এখন পর্যন্ত এক ব্যক্তিও করোনায় আক্রান্ত হয়নি বলে দাবি করেন তিনি।
আনন্দবাজার/এফআইবি









