অসহায় মানুষের খাদ্যের নিশ্চিত করতে নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন অভিনেত্রী রাকুলপ্রীত সিং। ইউটিউব চ্যানেলটি থেকে যা আয় হবে তার সব ত্রাণে যাবে বলেও ঘোষণা দিয়েছেন তিনি। তার ব্যক্তিগত এই চ্যানেল থেকে অর্জিত সকল অর্থ যাবে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে।
ইতোমধ্যেই তিনি তার ব্যক্তিগতভাবে বস্তির ২০০ পরিবারের দায়িত্ব নিয়েছেন। তিনি বলেছেন, লকডাউন শেষ না হওয়া পর্যন্ত সেইসব পরিবারকে খাদ্য সহায়তা দেবেন। রাকুলের এই চ্যানেলে ফিটনেস টিপস, শরীরচর্চার ভিডিও, ট্রাভেল ভ্লগসহ নানা ধরনের কনটেন্ট থাকবে। লকডাউন উঠে গেলে আরো বিভিন্ন আয়োজন রাখার কথাও জানিয়েছেন এই অভিনেত্রী।
ইউটিউব চ্যানেল সম্পর্কে তিনি জানান, ইউটিউব চ্যানেল করার কথা অনেকবার ভেবেছি, কিন্তু হয়ে ওঠেনি। এবার মনে হলো উত্তম সময় তাই চ্যানেল তৈরি করলাম।
আনন্দবাজার/তা.তা








