এক সপ্তাহের ব্যাবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪৯ কোটি ৭০ লাখ টাকার।
এছাড়াও সপ্তাহজুড়ে কোম্পানিটি হাতবদল করেছে মোট ৭৪ লাখ ৭ হাজার ৮৮৭টি শেয়ার। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ সব তথ্য পাওয়া যায়।
তবে তালিকার দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশ সাবমেরিন কেবলস কোম্পানি লিমিটেড। কোম্পানিটির লেনদেন হয়েছে ৩৩ লাখ ১৯ হাজার ৪১৯টি শেয়ার। যার বাজার মূল্য ২৭ কোটি ৮০ লাখ টাকা।
এদিকে তালিকার তৃতীয় স্থানে আছে গ্লাক্সোস্মিথক্লাইন বাংলাদেশ। কোম্পানিটির লেনদেন হয়েছে ৮৪ হাজার ৮৭১টি শেয়ার। যার বাজার মূল্য ১৮ কোটি ১ লাখ ৭০ হাজার টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইন্দো-বাংলা ফার্মা, স্কয়ার ফার্মা, সেন্ট্রাল ফার্মা, ওয়াটা কেমিক্যাল, লিন্ডে বাংলাদেশ, দ্য একমি ল্যাবরেটরিজ ও সিটি ব্যাংক লিমিটেড।
আনন্দবাজার/এম.কে









