ঘন কুয়াশায় ক্ষতিগ্রস্ত বোরো বীজতলা ও আলুক্ষেত
প্রকাশ:

বিস্তারিত
রংপুর, দিনাজপুর ও ঠাকুরগাঁও অঞ্চলের বোরো বীজতলা ও আলু ক্ষেতে ঘন কুয়াশা আর শৈত্যপ্রবাহের প্রভাব পড়েছে। অনেক এলাকায় বীজতলা বিবর্ণ হওয়ার পাশাপাশি মরে যাচ্ছে চারা। এমনকি আলু ক্ষেতে দেখা দিয়েছে পাতাপঁচা রোগ।
টানা শৈত্য প্রবাহে আর ঘন কুয়াশায় বোরো বীজতলা নিয়ে চিন্তায় পড়েছেন কৃষকেরা। রংপুরের বেশিরভাগ অঞ্চলেই বোরো বীজতলা ফ্যাকাশে হওয়ার পাশাপাশি মরে যেতে বসেছে। এতে করে বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা।
একই অবস্থা আলু ক্ষেতেও। শীতের কারণে দেখা দিয়েছে পাতাপঁচা রোগ। কৃষকদের অভিযোগ, শীতের কারণে ক্ষেতে নানা রোগবালাই দেখা দিলেও কৃষি বিভাগ থেকে কোনো পরামর্শ পাওয়া যাচ্ছে না। তবে কৃষি বিভাগ জানিয়েছে, কৃষকদের সব ধরনের পরামর্শ দেয়া হচ্ছে।
আনন্দবাজার/এফআইবি








