বিশ্বজুড়ে তান্ডব চালাচ্ছে করোনাভাইরাস। দিন দিন বেড়েই চলছে আক্রান্তের সংখ্যা। চিকিৎসা সরঞ্জাম না থাকায় করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে গেলে তাড়িয়ে দিচ্ছেন ডাক্তাররা। এবার করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে গেলে চিকিৎসা না পেয়ে ফিরে যায় বলিউড ও দক্ষিণা সিনেমার জনপ্রিয় নায়িকা শ্রিয়া সরণ।
বিয়ের পর স্বামীর সাথে স্পেনে বসবাস করছেন শ্রিয়া। স্বামী আন্দ্রে কসচিভের শরীরে করোনা উপসর্গ দেখা দিলে তাকে নিয়ে হাসপাতালে যায় শ্রিয়া। তবে হাসপাতালে চিকিৎসা না পেয়ে ফিরে আসতে হয় এই অভিনেত্রীকে।
শ্রিয়ার স্বামী আন্দ্রে কসচিভের শরীরে করোনার উপসর্গ থাকলেও সেটা খুব গুরুতর না বলে জানায় সেখানকার স্থানীয় হাসপাতালের ডাক্তাররা। শ্রিয়ার স্বামীসহ পুরো ফ্যামিলিকে হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেন ডাক্তার। ফলে গোটা ফ্যামিলিসহ শ্রিয়া এখন বার্সেলোনায় হোম কোয়ারেন্টিনে আছেন।
আনন্দবাজার/ টি এস পি









