৬৬ দিন বন্ধ থাকার পর আজ থেকে খোলা হয়েছে শেয়ার বাজার। লেনদেনের শুরতেই প্রথম ৫ মিনিটে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচক বেড়েছে ডিএসইএক্স ৮ পয়েন্ট।
৫ মিনিটের লেনদেনে অপর দুই সূচকের মধ্যে বেড়েছে ডিএসই-৩০ সূচক ১০ পয়েন্ট এবং ডিএসই শরিয়াহ্ ৪ পয়েন্ট । এ সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ২০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ২৬টির। আর ৮১টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৮ কোটি ৪৬ লাখ টাকা।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক বেড়েছে সিএএসপিআই ৪০ পয়েন্ট । লেনদেন হয়েছে ১২ লাখ টাকা। লেনদেন অংশ নেওয়া ১৩ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৬টির, কমেছে ১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫টির।
করোনার কারণে গত ২৬ মার্চ থেকে সরকার সাধারণ ছুটি ঘোষণা করলে শেয়ারবাজারের লেনদেন বন্ধ করে দেয় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) কর্তৃপক্ষ।
আনন্দবাজার/শহক









